শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কচুয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

আফাজ উদ্দিন মানিক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

‘‘৮শত কোটির পৃথিবী: সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ’মি) মো: ইবনে আল জায়েদ হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমূখ।

আলোচনা শেষে মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মো: নাছিম আহমেদ,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায়, ,শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা নাছিমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারি নিয়তি রানী শীল , শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র :পালাখাল,শ্রেষ্ঠ ইউনিয়ন: গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ