শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মতলবে রূপালী ব্যাংক শাখার শুভ উদ্বোধন

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারস্থ রূপালী ব্যাংক লিঃ এর ৫৮২তম শাখা উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে জুম এপ্লিকেশনের মাধ্যমে উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

এসময় তিনি বলেন, গ্রাহকদের সেবার মাধ্যমে প্রমান করতে হবে রূপালী ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রাহকদের সঠিকভাবে সেবা দিলেই ব্যাংকের কার্যক্রম গতিশীল হয়ে উঠবে। মতলবে মাটি বানিজ্যিক ক্ষেত্রে উর্বর। রূপালী ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে মতলব দক্ষিণ উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন। এরপর তিনি ফিতা কেটে রূপালী ব্যাংক মতলব দক্ষিণ শাখার উদ্বোধন করেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, রূপালী ব্যাংকের ডিজিএম রূপকুমার রক্ষ্মী। চাঁদপুর নতুনবাজার কর্পোরেশনের শাখা সহকারী মহাব্যবস্থাপক নাজিমুদ্দিন। ভবন মালিক ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান খাঁন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিউটি দাস, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদকে ফুল দিয়ে বরণ করেন রূপালী ব্যাংক মতলব শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ