শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তাছলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চর আমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাছলিমা বেগম উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ইসমাইলের স্ত্রী। আটককৃত ইসমাইল একই গ্রামের আবুল খায়েরের ছেলে।

এ বিষয়ে চরজব্বর থানার (ওসি) তদন্ত জাকির হোসেন জানান, গত দুদিন আগে স্বামী ইসমাইলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাছলিমা বেগমের ঝগড়া বিবাদ হয়। এর এক পর্যায়ে স্বামী ইসমাইল তার স্ত্রী তাছলিমাকে মারধর করেন।

এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী তাছলিমা শুক্রবার রাতে সবার অজ্ঞাতে ঘরের পাশে একটি গাছের সঙ্গে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি লোকজন দেখতে পেয়ে চরজব্বর থানার পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় আসে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ