শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ফরিদগঞ্জে একই দিনে অষ্টম শ্রেণীর ২ শিক্ষার্থীর আত্মহত্যা

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেনীর ২ শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৬ জুন রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জমাদার বাড়ির আবুল বাশারের ছোট মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী হাবিবা আক্তার(১৬) ঘরের আড়াঁর সাথে ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যা করে। হাবিবা ধানুয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।

পরিবারের লোকজন জানান, রাতে বড় বোনের সাথে মোবাইল ফোনে কথা বলে ঘুমাতে যায়। এরপর রাতে তার বড় ভাবী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখে হাবিবা ঘরের আড়াঁর সাথে ঝুলে আছে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর আগেই তার শরীর নিথর হয়ে যায়। হাবিবার আত্মহত্যার ঘটনা স্থানীয়রা রহস্য জনক বলে মনে করছেন।
আত্মহত্যার সংবাদে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরন করেন।
একইদিন সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা ইউসুফ জমাদার বাড়ির আলমগীর হোসেনের ছেলে মানুরী ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মো. সিয়াম হোসেন (১৫) বাবার সাথে অভিমান করে ঈদুরের ঔষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন সিয়ামের লাশ বাড়িতে নিয়ে আশে।
বিষ পানে আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এবং সুবিদপুর পূর্ব ইউনিয়নে দুই শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদে আমরা মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছি এবং আত্মহত্যারর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ