শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

চাঁদপুরের শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার

এস. কাউসার ,চাঁদপুর / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (২৮ ডিসেম্বর) জেলা পুলিশ লাইনস্ ড্রিলসেডে পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় নভেম্বর মাসের কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। এটি প্রতিমাসেই পুলিশের নিয়মিত মূল্যায়নের অংশ। সে আলোকে নভেম্বর মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম উদ্দিন, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান, শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।


এই ক্যাটাগরির আরো সংবাদ