শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

আইনের কারণে বাহারকে এলাকা ছাড়া করা যায়নি: ইসি

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

আইনের দুর্বলতার কারণে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারকে এলাকা ছাড়া করানো যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং রাশেদা সুলতানা। 

সোমবার (১৩ জুন) দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেচ্ছা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে কুসিক নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে আসার পর তারা সাংবাদিকদের একথা জানান।

ইসি নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশের চিঠি দেওয়ার পরও স্থানীয় সংসদ সদস্য বাহার এলাকা না ছাড়ায় সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “ইসি আইনি বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোর করে বের করতে পারেন না। তবে, তিনি যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?”

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, “নির্বাচনে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর। কোনো রকম ঝামেলা হলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেয়া হবে। পরিস্থিতি ভোট নেয়ার মতো না হলে ভোট বন্ধ থাকবে।”

উল্লেখ্য, একদিন আগে রোববার সংসদ সদস্য বাহাউদ্দিনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউকে অনুরোধ করার পর জোর করার ক্ষমতা ইসির নেই।

তিনি আরও বলেন, “উনি আদালতে মামলা করেছেন। আমরা কাউকে অনুরোধ করতে পারি, আমাদের এমন কোনো ক্ষমতা নেই একজন সংসদ সদস্যকে জোর করার, উনাকে বলাটাই যথেষ্ট। সেটাকে সম্মান করাই যথেষ্ট। সেটা যদি উনি না করেন, আমাদের করার কিছু থাকে না।”

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ত্যাগের অনুরোধ জানিয়ে গত ৮ জুন চিঠি দেয় নির্বাচন কমিশন।


এই ক্যাটাগরির আরো সংবাদ