শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ডিপোর ১১৮ সিসি ক্যামেরার ১০ ডিভিআর জব্দ

চট্টগ্রাম প্রতিবেদক / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরার দশটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং মেশিন (ডিভিআর) জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১১ জুন) সকালে সিআইডির পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে একটি তদন্তদল কন্টেইনার ডিপোর ভেতরে ক্ষতিগ্রস্ত আইটি কক্ষে যান। সেখানে থেকে তারা বিভিন্ন ছবি ও তথ্য সংগ্রহ করেন। এরপর উদ্ধার করা ডিভিআর মেশিনের পোড়া অংশগুলো জব্দ করে সিআইডি।

সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফ বলেন, ডিজিটাল আলামতগুলো জব্দ করতে আমরা ডিপোতে এসেছি। বিস্ফোরণের কারণে আইটি কক্ষটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সিসি ক্যামেরার ডেটা সংরক্ষণ করা ডিভিআর মেশিনগুলো জব্দ করা হয়েছে।

তিনি জানান, পোড়া মেশিনগুলো জব্দ করে সীতাকুণ্ড থানায় রুজু করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিককে দেয়া হয়েছে। এখন বিশেষজ্ঞ দিয়ে এখানে থাকা তথ্যগুলো উদ্ধার করার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম দুইদিনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।

এরপর মঙ্গলবার (৭ জুন) ঘটনাস্থল থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মী এবং অন্যজন সিকিউরিটি গার্ড হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এরপর ৮ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।


এই ক্যাটাগরির আরো সংবাদ