নুরনবীজীকে অপমান সইবেনারে মুসলমান শ্লোগানে শ্লোগানে মুখরিত গোটা বিশ্ব,বিক্ষোভে উত্তাল মুসলিম জনতা,এরই অংশ হিসেবে থেমে নেই কচুয়া ও।
হযরত মোহাম্মদ মোস্তফা( সাঃ) এবং ওনার প্রান প্রিয় সহধর্মীনী বিবি আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতে বিজিপির মূখপাত্র নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোঃ নুরুল আলম মজুমদারের আহবানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি সহ মুসুল্লীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি নলুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মানব বন্ধনে মিলিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন,” ভারতে বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা হযরত মোহাম্মদ মোস্তফা( সাঃ) এবং ওনার প্রান প্রিয় সহধর্মীনী বিবি আয়েশা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরেছে। বিশ্বের ৯৭ টি দেশ ভারতের পণ্য বয়কট করেছে এবং কোন কোন দেশ থেকে ভারতের হিন্দু শ্রমিকদেরকে চাকুরিচ্যুত করেছে। আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন, ভারতের ওই ব্যক্তির সঠিক বিচার না হওয়া পর্যন্ত ভারতের সাথে সকল বানিজ্যিক চুক্তি স্থগিত করতে হবে ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী, দৌলতপুর দাখিল সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার। মাওলানা মোঃ হাবিবুর রহমান,মাওলানা মোঃ ইমাম হোসেন, মোঃ আমির হোসেন, সাবেক এটিও মোঃ রফিকুল ইসলাম,মোঃ আবুল হোসেন শাহপুরী প্রমূখ। অনুষ্ঠানের শেষ প্রান্তে নবীজির শানে মিলাদ ও মুসলমান জাতির সুখ শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ নুরুল আলম মজুমদার।