শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে মা ও ছেলে অগ্নীদগ্ধ

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট অগ্নীকান্ড মা ও ছেলে অগ্নীদগ্ধ হয়েছে।


শুক্রবার (১০জুন) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্হায় ছেলে অমর সূত্রধর (২৩) ও মা মীরা সূত্রধর(৪৫)কে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্হানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার গাজীপুর গ্রামের সূত্রধর বাড়ির রসরাজ সূত্রধরে ছেলে অমর সূত্রধর চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে তার গায়ে আগুন লেগে যায়। ছেলের গায়ে আগুণ লাগার দৃশ্য দেখে মা মীরা সূত্রধর তাকে বাঁচাতে গিয়ে তিনিও অগ্নীদগ্ধ হয়। পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে।


চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অগ্নীদগ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, মা ছেলের অবস্হায়  গুরুতর হওয়ায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ