শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল

আফাজ উদ্দিন মানিক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নুরনবীজীকে অপমান সইবেনারে মুসলমান শ্লোগানে শ্লোগানে মুখরিত পৌর এলাকা। বিক্ষোভে উত্তাল মুসলিম জনতা। হযরত মোহাম্মদ মোস্তফা( সাঃ) এবং ওনার প্রান প্রিয় সহধর্মীনী বিবি আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতে বিজিপির মূখপাত্র  নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চাঁদপুরের কচুয়া উপজেলার প্রাণ কেন্দ্র কচুয় বাজারে বিক্ষোভ মিছিল ও পৌর সভার সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ,  ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি  কচুয়া উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল কচুয়া পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভার সামনে মানব বন্ধনে মিলিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন,” ভারতে বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা হযরত মোহাম্মদ মোস্তফা( সাঃ) এবং ওনার প্রান প্রিয় সহধর্মীনী বিবি আয়েশা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরেছে। বিশ্বের ৯৭ টি দেশ ভারতের পণ্য বয়কট করেছে এবং কোন কোন দেশ থেকে ভারতের হিন্দু শ্রমিকদেরকে চাকুরিচ্যুত করেছে। আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন, ভারতের ওই ব্যক্তির সঠিক বিচার না হওয়া পর্যন্ত ভারতের সাথে সকল বানিজ্যিক চুক্তি স্থগিত করতে পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন, ভারতের ওই ব্যক্তির সঠিক বিচার না হওয়া পর্যন্ত ভারতের সাথে সকল বানিজ্যিক চুক্তি স্থগিত করতে হবে ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আলমগীর শাহ আলকাদেরী ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ বাহালুল শাহ,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোঃ নুরুল আলম মজুমদার, গাউছিয়া কমিটি কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ ইমাম হোসাইন প্রমূখ। অনুষ্ঠানের শেষ প্রান্তে নবীজির শানে মিলাদ ও মুসলমান জাতির সুখ শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ নুরুল আলম মজুমদার।


এই ক্যাটাগরির আরো সংবাদ