শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সুন্দরবনে পোনা আহরণকালে ১২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বাগদা ও গলদার রেনু পোনা আহরণের অপরাধে ১২ জেলেকে আটক করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বন আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৮ জুন) রাতে সুন্দরবক পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশনের আড়াইবেকীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেদের কাছ থেকে ৪টি নৌকা, রেনু পোনা ধরা ৮ সেট নেটজাল, ৪টি সোলার প্যানেল, ৪টি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের খালেক জমাদ্দার (৬৬), মিরাজ হাওলাদার (৬৫), ছগির হাওলাদার (৪৩), সামাদ হাওলাদার (৩২), মালেক জমাদ্দার (৫০), জলিল হাওলাদার (৪৫), ছিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮), হালিম পহলান (৪০), শরণখোলা গ্রামের নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার এবং উত্তর সাইথখালী গ্রামের হাবিব শেখ (৫০)।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বাগদা ও গলদা রেনু পোনা আহরণের জন্য সংরক্ষিত বনে প্রবেশ করে। এসময়ে গোপন সংবাদের মাধ্যমে স্মার্ট প্যাট্রলিং দলের সদস্যরা ১২ জেলেকে আটক করে।

উল্লেখ, মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ