শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

কচুয়ায় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আফাজ উদ্দিন মানিক / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

চাঁদপুরের কচুয়া উপজেলার পাঠকদের জনপ্রিয় পত্রিকা  জাতীয়  দৈনিক যায় যায় দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে  পালিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় কচুয়া পৌরসভা সামনে থেকে আনন্দ মিছিল  বের হয়ে বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন শেষে ডাক বাংলো এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। এসময় দৈনিক যায় যায় দিন পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্তুু ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হোসেন শাহাদাত,  সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিসান আহমেদ নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল ও মোঃ আফাজ উদ্দিন মানিক,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা,প্রচার সম্পাদক সায়েম মৃধা, কার্যকরী কমিটির সদস্য শ্যামল কান্তি ধর, সদস্য আহসান হাবীব সুমন,  ফরহাদ চৌধুরী, দৈনিক অপরাধ দমন পত্রিকা কচুয়া উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পত্রিকার সাফল্য কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ