শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

ফরিদগঞ্জে যায়যায়দিন পত্রিকার ১৬ তম   প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ৬ জুন সোমবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভা মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।


তিনি বলেন আমাদের সমাজের সকল ভালো কাজগুলোর চিত্রগুলো পত্রিকার পাতায় তুলে আনতে পারলেই সেটি সমাজের জন্য কল্যানকর হবে । অনুসন্ধান ব্যাখ্যা ও বিশ্লেষণর্ধমী  সংবাদ উপস্থাপন করাই সংবাদ পত্র ও সাংবাদিকদের সার্থকতা,  তেমনি যায়যায়দিন পত্রিকাটি অনেকাংশেই আমাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আমান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দূর্নীতি কমিশন ফরিদগঞ্জের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে ক্ষুদে শিক্ষার্থীরা সহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে ফরিদগঞ্জ বাজারের পৌরসভা সমুখ সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংবাদিক নারায়ন রবি দাস,মেহেদী হাসান, জাকির হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমীন স্বপন, মামুন হোসাইন, এফ এ মানিক, জসিম উদ্দিন ও ফরিদগঞ্জ,  বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন ফেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক শামীম হাসান।


এই ক্যাটাগরির আরো সংবাদ