শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নোয়াখালীতে এলজি ও গুলিসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

নোয়াখালীর সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জসিম উদ্দিন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে  থাকা অপর দুই সহযোগি পালিয়ে যায়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশিয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত জসিম উদ্দিন পশ্চিম চরমটুয়া ইউনিয়নের হাবিব উল্যার বাড়ির হাবিব উল্যাহ প্রকাশ কালা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়ইটার দিকে পশ্চিম চরমটুয়া এলাকার কালা মিয়ার বাড়ির সামনে অস্ত্র নিয়ে একদল অস্ত্রধারী মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার একটি কলাবাগান দিয়ে পালানোর চেষ্টা করে তিন অস্ত্রধারী। এসময় পুলিশ তাদের ধাওয়া করে জসিম উদ্দিনকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে এলজি ও গুলি জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটককৃত জসিমসহ একটি সন্ত্রাসী দল অস্ত্র দিয়ে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাতো। সন্ত্রাসীমূলক কার্যক্রমের জন্য অস্ত্র নিয়ে রাতে সেখানে মহড়া দিচ্ছিল তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ