শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

কুয়াকাটায় মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর (৪৪)। বুধবার দুপুরের দিকে কুয়াকাটা পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন লতাচাপলীর খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেশায় দিনমজুর আলগমীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ শিকার শেষে আলমগীর ঘরে ফিরছিল। এসময় প্রতিবেশির বৈদ্যুতিক পার্শ্ব সংযোগের ছেড়া তারে জড়িয়ে তাৎক্ষণিক তাঁর হাত-পা ঝলসে গিয়ে সেখানে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজনের নজরে এলে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত ডাঃ মুনসাদ শাহীন পুনম বলেন, দেখে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে হওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। তাই রোগীকে কোনো চিকিৎসা দেয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ