শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

গাজীপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

গাজীপুরের দক্ষিণ খাইলকুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মো: সোহাগ (২৪) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার ঝিকুটিয়া গ্রামের মো: আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর পৌনে একটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে মো: সোহাগকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল থেকে ৬৩১ ক্যান (২০৮.২৩ লিটার) বিদেশী বিয়ার ও মাদক বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫’শ টাকা।

প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত সোহাগ র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবত ঢাকা থেকে বিয়ার সংগ্রহ করে কৌশলে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাসহ আশ-পাশ এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত বিয়ারগুলো সোমবারই ঢাকা থেকে নিয়ে এসেছিল বলে সে স্বীকার করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানায়।  (বিডি.প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ