শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ২টি ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

 ফরিদগঞ্জ উপজেলায়  বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও  সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 রবিবার (২৯ মে)  বিকেল  উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা’র নেতৃত্বে পৌর শহরে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না  থাকায় আল – হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের ৫ হাজার টাকা ও রূপসা ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং মোবাইল কোর্ট এর খবর পেয়ে রূপসা বাজারে মুনমুন ডায়াগনস্টিক সেন্টার ও খাজুরিয়া বাজারের  লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের লোকজন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান ও মেডিকেল অফিসার মামুন হোসেনসহ পুলিশ, আনসার সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ