শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সুন্দরবনে অবমুক্ত হলো ভারতীয় স্যাটেলাইটযুক্ত কচ্ছপ

দর্পণ ডেস্ক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে স্যাটেলাইটযুক্ত ১২ টি কচ্ছপ। বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা প্রজাতির এই ১২ টি কচ্ছপের মধ্যে ১০ টিকে উদ্ধার করা হয় সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল থেকে এবং বাকী ২ টি খুলনা ও পটুয়াখালী থেকে। উদ্ধারকৃত প্রত্যেকটি কচ্ছপই ভারতীয় স্যাটেলাইটযুক্ত। 

বৃহস্পতিবার (২৬ মে) সকালে এগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।

পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির জানান, সুন্দরবনে এক সময় লবন পানির কচ্ছপ থাকলেও এখন আর এই প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ দেখা যাচ্ছে না।

তাই সুন্দরবনে এই  কচ্ছপ আছে কিনা এবং বাটাগুর বাসকা কচ্ছপের চলাফেরা সম্পর্কে জানার জন্য স্যাটেলাইটযুক্ত কচ্ছপগুলো সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা, (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল, করমজল বন্য প্রাণী কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, অষ্টিয়ার ভিয়েনা জু’র কিউরেটর টনি।

প্রসঙ্গত, বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা সংরক্ষণের জন্য বাংলাদেশ বন বিভগ, অষ্ট্রিয়ার ভিয়েনা জু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং টিএসএ সম্মিলিতভাবে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে ২০১৪ সাল থেকে প্রজননের কাজ করে আসছে বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।


এই ক্যাটাগরির আরো সংবাদ