শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

মতলব উত্তরে ৪ দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশ’ শুরু

কামরুজ্জামান হারুন / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪ দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশ’২২ শুরু হয়েছে।।


২৬ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ মাঠে ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।


উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটস সাধারন সম্পাদক আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ শ্যামল কুমার বাড়ৈ’র সঞ্চালনায়  বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউট লিডার মেহেদী মাসুদ, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা স্কাউট কমিশনার সুখরঞ্জন বিশ্বাস প্রমূখ।
উপস্থিত ছিলেন ওটার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম,ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত) হাজী বেনজির আহমেদ, সিদ্দিকা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী, মতলব উত্তর উপজেলার স্কাউটস সাবেক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী  কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন প্রমুখ।


(২৬-২৯ মে) ৪ দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ২শতাধিক স্কাউটস শিক্ষার্থী এই সমাবেশে অংশ গ্রহন করে। ২৯ মে অংশ গ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হবে। এখানে এই ৪ দিনের সমাবেশে ১০টি চ্যারেঞ্জ মোকাবেলা করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ