শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ভাসানচরের রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ভাসানচর রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। মঙ্গলবার (২৪ মে) বিকেলে ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টারের পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস প্রদান করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি প্রতিনিধি দল সাথে ছিলো।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে আসা ৭ সদস্যের প্রতিনিধিদল ভাসানচর ত্যাগ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বিভিন্ন ক্লাস্টারে ঘুরে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন ও রোহিঙ্গাদের খোঁজ খবর নিয়েছেন। এরপর রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আশ্বাস প্রদান করেছেন।

ভাসানচরের ক্যাম্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাই-কমিশনার নিজেই রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। ভাসানচরকে ঘিরে সরকারের এমন পরিপাঠী ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। ওনার নেতৃত্বের প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।


এই ক্যাটাগরির আরো সংবাদ