শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ছেংগারচর পৌর প্রশাসকের সাথে ব্যবসায়ী ও বণিক সমিতির মতবিনিময়

সুমন আহমেদ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার নবাগত প্রশাসক হেদায়েত উল্ল্যা’র সাথে ছেংগারচর বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও ছেংগারচর পৌর বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) সকালে ছেংগারচর পৌর ভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, পৌর নির্বাহী প্রকৌশলী মো. তফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজি, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বেনজির আহমেদ, ছিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, ছেংগারচর পৌর বণিক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বেপারি, সাধারণ সম্পাদক আবু ইউসুফ লস্কর, সহ-সভাপতি জুয়েল আহাম্মেদ, সদস্য আলাউদ্দিন মিয়াজী, মো. মিন্টু, নুর মোহাম্মদ খাঁন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিল বোরহান উদ্দিন প্রধান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাংবাদিক সুমন আহমেদ, মমিনুল ইসলাম, ব্যবসায়ী চাঁন মিয়া প্রধান, সফিকুল ইসলাম, নাছির খাঁন, নাজির ভান্ডারী, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, শাহাদাৎ খাঁন, হারিজ খাঁন, মিল্টন সরকার, মাহফুজ সিকদার। এসময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ছেংগারচর পৌরসভার প্রশাসক হেদায়েত উল্ল্যা বলেন, পৌরসভা এলাকার কোন নাগরিক যেন তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হয়। নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে সকল কর্মকর্তারা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। পৌর সভার সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এসময় পৌর সভার এবং ছেংগারচর বাজারের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা উল্লেখ্য করেন বক্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ