শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আসামির দায় স্বীকার

নোয়াখালী প্রতিনিধি / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে ব্যবসায়ী আইমনকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামি নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

রোববার রাত ৯টার দিকে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌহিদুল ইসলাম ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রোববার বিকালে আসামি রাকিব, রিমন ও পাভেলকে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিবে বললে তাদেরকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়।

পরে সেখানে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। এরপর তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে জুতা ব্যবসায়ী মোহাম্মদ আয়মনকে ছুরিকাঘাতে জখম করে আসামিরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়মনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই জহিরুল ইসলাম বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ