শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় প্রতিবাদকারীকে মারধরের অভিযোগ

আফাজ উদ্দিন মানিক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

চাঁদপুরের কচুয়ার সফিবাদ গ্রামে স্কুল ছাত্রীকে ইভটিজিং প্রতিবাদ করায় বখাটে লোকজন প্রতিবাদকারীর উপর হামলা ও মারধরে অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার উত্তর পালাখাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় শিকার আহত সফিবাদ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান জানান, রবিবার বিকালে তেগুরিয়া ও পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ছুটি শেষে বাড়ির ফেরার পথে কিছু শিক্ষার্থীকে একই এলাকার সিয়াম,সজীব,ইব্রাহিম ও রানাসহ বেশ কয়েকজন যুবক অশালীন অঙ্গিভঙ্গি করে কথাবার্তা বলে। এসময় আমি দেখতে পেয়ে তাদের বাধা দিলে আমার সাথে খারাপ আচরন করে। এক পর্যায়ে সোমবার আমাকে একা পেয়ে তারা মারধর করে আহত করে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন,ইভটিজিং এর বিষয়টি শুনেছি এবং প্রতিবাদকারীকে মারধর করেছে বলেও হামলার শিকার মেহেদী আমাকে জানিয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ইভটিজিং ও মারধরের বিষয়টি জানা নেই। তবে ক্ষতিগ্রস্থদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ