শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মোংলায় ৮ কেজি গাঁজাসহ আটক ৩

মোংলা প্রতিনিধি / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

মোংলায় ৮ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ মে) রাতে পৌর শহরের মামার ঘাট ও ফেরিঘাটের মাঝামাঝি এলাকা থেকে এ মাদককারবারীদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে পৌর শহরের ফেরিঘাট ও মামার ঘাটের মাঝামাঝি এলাকা থেকে তিন মাদককারবারীকে আটক করে এসআই অমিত বিশ্বাস ও এসআই মো. জুয়েল। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো মোংলার সামসুর রহমান রোডের মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মাসুম মৃধা (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাস্তা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বুদ্ধু মিয়া (৩০) ও কুমিল্লার ব্রাহ্মনপাড়ার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে হারিজ মিয়া (৩৬)।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। মামলা দায়েরের পর সোমবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ