শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

হাজীগঞ্জ রান্ধুনীমুড়া উবির নতুন ভবন উদ্বোধন করলেন মেজর রফিক এমপি

মোসাদ্দেক হোসেন / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।

শনিবার (২১ মে)  বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে চার তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমি ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫(হাজিগঞ্জ-শাহারাস্তি) আসনের সাবেক স্বরাস্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র আ. স.ম.মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আহসান হাবিব অরুণ,চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ খসরু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল,হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সোহেল, এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

একই দিন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের কুলখানীতে অংশগ্রহণ করেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।


এই ক্যাটাগরির আরো সংবাদ