শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সামন্য বৃষ্টিতেই সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় হাঁটু জল

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

ঘন্টা খানেকের বৃষ্টিতে তলিয়ে গেছে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার দুটি লেন। এ কারনে শনিবার (২১ মে) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টোলপ্লাজা এলাকায় যানজটের সৃষ্টি হয়।

সারেজমিনে দেখা গেছে, টোলপ্লাজার দক্ষিণ প্রান্তে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন রুট থেকে যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করে ওই রুটে জমে আছে হাঁটু পর্যন্ত পানি। অপর পাশের লেনেও একই অবস্থা। এ অবস্তায় অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ ছোট ছোট যানবাহন প্রায় অর্ধেকই পানির নিচে। দুই-একটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যানবাহনের চালক পানিতে নেমে সেগুলো ধাক্কা দিয়ে পাশে নিয়ে আসে। এছাড়া অন্যান্য পরিবহন গুলো চলাচল করছে খুবই আস্তে।

এদিকে সামন্য বৃষ্টির কারনেই এই এরাকায় পানি জমে যায় বলে অভিযোগ করেন অনেক পরিবহন চালকরা। এমনকি এর কারনে পরিবহনের ইঞ্জিনেরও নানান সমস্যায় পরতে হয় তাদের।

এ বিষয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, মহাসড়কের পাশে নালা নির্মাণের জন্য গত দুই বছর ধরে সড়ক ও জনপথ অধিদপ্তরকে আমরা বলেছি। তবে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ