শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফরিদগঞ্জ পৌরসভা বিজয়ী

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

২০ মে শুক্রবার বিকেলে উপজেলা ক্রীয়া সংস্থার আয়োজনে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ২-০ গোলে ৬নং গুপ্টি ইউনয়িন পরিষদকে পরাজতি করে চ্যাম্পিয়নশীপ অর্জন করে ফরিদগঞ্জ পৌরসভা একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলনে, উপজেলা আওয়ামী লীগরে সভাপতি ও পৌরসভার ময়ের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলছেনে, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা ও শারীরিকভাবে ভালো থাকবে।’

তিনি আরো বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বকিল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।

উপজলো ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরুন্নবী নোমানরে পরিচালনায় আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন, উপজলো পরষিদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, রামদাসেরভাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, পৌরসভার ৮নং ওর্য়াড কাউন্সিলর মো. জাকির হোসনে গাজীসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ামোদী বিপুলসংখ্যক দর্শকরা খেলাটি উপভোগ করনে।

অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ