শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বিশ্বে যতই মহামারী হোক না কেন, বাংলাদেশের মানুষ কখনো না খেয়ে থাকবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কামরুজ্জামান হারুন / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

কৃষিই সমৃদ্ধি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সমলয়ে ধান চাষ করা হয়। এ পদ্ধতিতে চাষ করায় ফলন ভালো হয়েছে। আমুয়াকান্দি গ্রামে সমলয়ে পদ্ধতিতে চাষের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


গত ১০ ফেব্রুয়ারি উপজেলার আমুয়াকান্দি গ্রামে সমলয়ে চাষাবাদ বাস্তবায়ন প্রকল্পের আওতায় আমুয়াকান্দি গ্রামের ১১০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে এসএল ৮ এইচ জাতের ধান রোপণ করা হয়েছিল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।


বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিশ্বে যতই মহামারী হোক না কেন, বাংলাদেশের মানুষ কখনো না খেয়ে থাকবে না। আল্লাহর রহমতে দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ রয়েছে। এবং প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত খাদ্য আবাদ হচ্ছে। সুতরাং কোন হতাশ হওয়ার কিছু নেই। সবাই সরকারের উন্নয়ন বাস্তবায়নে সহযোগিতা করবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সমলয়ে চাষাবাদ একটি ভালো উদ্যোগ। এ পদ্ধতিতে চাল করলে কৃষকদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। ফলনও ভালো হয়। তাই আমি যেসকল এলাকা সমতলে চাষ করা সম্ভব, সেসকল এলাকায় সমলয়ে চাষাবাদ করবেন। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ