শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২২ উদ্বোধন

সুমন আহমেদ / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান ২০২২ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এসময় তিনি বলেন, কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান ও চাউল সংগ্রহ করছে। এতে করে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে এবং এর সুফল জনগণ পাচ্ছে। ইউএনও আরও বলেন, যারাই ধান দিবেন তারা আদ্রতা ভালো করে পরীক্ষা করে দিবেন। যাতে ধানটা গুদামে থাকলে নস্ট না হয়ে যায়। সেদিকে সবাই খেয়াল রাখবেন। ধান ও চাউল সংগ্রহ অভিযানে সবাই সহযোগিতা করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন, অফিস সহকারী সিরাজুল ইসলাম, কৃষকলীগ নেতা ইলিয়াস প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এবারে বোরো মৌসুমে মতলব উত্তর উপজেলা থেকে ১ হাজার ৩১১ মে.টন বোরো ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা এবং ৩৬ মে.টন চাউল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েড। ধান ২৭ টাকা কেজি ও চাউল ৪০ টাকা কেজি দরে ক্রয় করা হবে। যারা কার্ডধারী নিবন্ধিত কৃষক তারা প্রতিজন সর্বোচ্চ ৩ মে.টন করে ধান দিতে পারবেন। সকলের টাকা নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করবে সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ