জাতির পিতার আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে । চাটুকারিতা নয়, বাস্তবতার নিরিখে সমাজের অসংঘতি তুলে ধরাই হলো সাংবাদিক ও সংবাদ পত্রের দায়িত্ব। সংবাদ পত্র একটি রাষ্ট্রের তৃতীয় চক্ষু বলে বিবেচিত হয় । বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যম বান্ধব সরকার। এ সরকারের আমলে চাঁদপুর প্রেসক্লাবের সুদৃশ্য ভবন নির্মিত হয়েছে । চাঁদপুর ও হাইমচরের উন্নয়নে এ সরকার ব্যাপক অবদান রেখেছে। যা আপনাদের লিখনিতে জাতী জেনেছে এবং জানবে। চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী উপজেলা প্রেসক্লাব, হাইমচরের নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁদপুর জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব, হাইচর এর নেতৃবৃন্দের এক সৌজন্য স্বাক্ষাতকালে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী বলেন, সকলকে দলমত ও রাজনীতির উর্ধ্বে থেকে জনগনের স্বার্থে কাজ করতে হবে। সাংবাদিকদের লিখনির মাধ্যমে সমাজের চিত্র ফুটে উঠে। ন্যায় অন্যায়ের কথা তুলে ধরার পাশাপাশি ভাল কাজের কথা গুলোও তুলে ধরতে হবে। সাংবাদিকদের কলম যদি সাধারণ মানুষের পক্ষে থাকে তাহলে জনসমর্থনই সাংবাদিকদের এগিয়ে নিয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা চাঁদপুর জেলা পরিষদের মাধ্যমে গত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন করেছে। এ সব উন্নয়নের চিত্র তুলে ধরতে উপজেলা প্রেসক্লাবের সহযোগীতা কামনা করে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব। সরকার সকল সময়ে সাংবাদিকদের পাশে থেকেছেন। সাংবাদিকদেরও সরকারের উন্নয়নের বার্তা তাদের লিখনির মাধ্যমে জনগনের সামনে তুলে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ ইচ্ছায় চাঁদপুর জেলা পরিষদের মাধ্যমে চাঁদপুরের প্রতিটি উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।