শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারে অতিরিক্ত মদ্যপানে তরুণীর মৃত্যু, আটক ২

কক্সবাজার প্রতিনিধি / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

কক্সবাজারে ভ্রমণে আসা লাবণী আকতার (১৯) নামের এক তরুণী ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছে। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হলেও ২ জন পালিয়েছে। আটক ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া লাবণী আকতার (১৯) ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারি বরগুনার এলাকার মনির হোসেনের মেয়ে।

আটককৃতরা হলো, যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র কামরুল আলম (২০) ও আবদুর রহমানের পুত্র আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, গত ১১ মে লাবণী আকতার তার চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কলাতলীর বিচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল ওঠেন। হোটেলে থাকা অবস্থায় ১৪ মে অসুস্থ হয়ে পড়লে লাবনী আকতারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। বুধবার (১৮ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি তদন্ত জানান, ওই তরুণীর সঙ্গে আসা চারজনের মধ্যে আটক ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ মে পুলিশ হেফাজতে আনা হয়। তারা স্বীকার করেছে ওই তরুণীসহ তারা অতিরিক্ত মদপান করেছিলেন। পরে একই দিন ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটির অভিভাবকরা কক্সবাজারে এসেছেন। তারা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ