শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছেংগারচর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও জহিরাবাদ ইউপি’র জয়লাভ

কামরুজ্জামান হারুন / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে ছেংগারচর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও জহিরাবাদের জয়লাভ করে।


১৭ মে মঙ্গলবার দিনের প্রথম খেলায়  ছেংগারচর পৌরসভা ফুটবল দল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে নিয়ন একাই ২ গোল দেয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন বজলুল গনি সহকারী রেফারী বিদ্যুৎ মজুমদার ও জামাল উদ্দিন।
 খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, ছেংগারচর পৌর নিবার্হী কর্মকর্তা আবু সুফিয়ান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক রেফাত উল্লাহ দর্জি প্রমূখ।

দিনের ২য় খেলায় মোহনপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে ফতেপুর পশ্চিম ফুটবল একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ন হয়। রেফারি বজলূল গনি এবং সহকারী রেফারী ছিলেন শাহীন আলম ও জামাল উদ্দিন। দিনের ৩য় খেলায় ফতেপুর পূর্ব ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে গজরা ইউনিয়ন একাদশের বিপক্ষে জয়লাভ করে। রেফারী ছিলেন বজলুল গনি এবং সহকারী রেফারী শাহীন আলম ও জামাল উদ্দিন। দিনের ৪র্থ খেলায় জহিরাবাদ একাদশ ১-০ গোলের ব্যবধানে সাদুল্যাপুর একাদশের বিপক্ষে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ন হয়। রেফারি দায়িত্ব পালন করেন শাহিন আলম । সহকারী রেফারী ছিলেন বজলুল গনি ও আব্দুর রহিম।

তিন ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, আইসিটি কর্মকর্তা শাহজাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমূখ।

দিনের সবগুলো খেলায় ধারা ভাষ্যকার ছিলেন লোকমান হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ