শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

হাইমচরে পানিতে ডুবে ৬ বৎসরের শিশুর মৃত্যু

মোঃ মহসিন মিয়া / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

হাইমচরে পানিতে ডুবে মেহরাজ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২,৩০ টার সময় উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।


মেহরাজ ঐ গ্রামের জুয়েল গাজীর ৩য় ছেলে,এবং আলগীবাজারের মেকার নাজির গাজীর ভাতিজা। মৃত শিশুটি ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিল। তার মৃত্যুতে মহজমপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।


মৃত মেহরাজের পারিবারিক সূত্রে জানাজায়, মঙ্গলবার দুপুর ১২,৩০ টার দিকে মেহরাজ ও তার সমবয়সী চাচাতো বোনের সাথে বাড়ির পুকুর গোসল করতে যায়। ঐ সময় সাঁতার না জানা মেহরাজ পানিতে ডুবে যায়। মেহরাজের সাথে থাকা ছোট শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে মেহরাজ পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে, বাড়ির লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে খোজতে থাকে। প্রায় আধাঘন্টা খোজার পর মেহরাজের নিথর দেহ উঠানো হয় পানির নিচ থেকে। তৎক্ষনিক লোকজন শিশুটিকে নিয়ে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শিশু মেহরাজের বাবা” মা’র আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। পরে শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন। এ নিউজ লেখা পর্যন্ত মৃত শিশুটিতে দাপন করার প্রস্তুতি চলমান ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ