চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খাঁন এর উপস্থিতে সভাপতি পদে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা বিনা প্রতিদ্বন্দ্বীতায় পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইতোপূর্বে আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা উক্ত মাদ্রাসার এডহক কমিটির আহবায়ক ২বার এবং নির্বাচিত সভাপতি হয়েছেন ২ বার। তা ছাড়া তিনি চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ২য় মেয়াদে সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, কচুয়া উপজেলা প্রাইভেট মেডিকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক,কচুয়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে রয়েছেন।
একাত্তরের দর্পনের সাথে একান্ত আলাপকালে বলেন, পুনরায় নির্বাচিত সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা বলেন,” আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি, আশাকরি যতদিন বাঁচবো ততদিন এ কাজগুলো যথারীতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনির হোসেন বলেন” তৌহিদুল ইসলাম খোকা মহোদয় সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের মাদ্রাসার যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি। এলাকার কয়েকজন অবিভাবক বলেন, খোকা সাহেব সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। আশাকরি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সহ সকল প্রকার উন্নয়ন তাঁর হাতধরেই সম্পন্ন হবে।