মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ ছিল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরমধ্যে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষিত হয় গত সপ্তাহে।
সবশেষ গত ১৪ মে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা – ২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি তে জানানো হয়েছে জহিরাবাদ ইউনিয়ন সহ দেশের কয়েকটি ইউনিয়ন পরিষদ মামলা জটিলতার কারণে নির্বাচন তফসিল হতে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানান আপাতত চাঁদপুরের দুইটি ইউনিয়নে মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে খুব শীঘ্রই সকল জটিলতা কাটিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্পুর্ন করতে পারব।