শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২ হাজার ২শ’ লিটার ভোজ্যতেল জব্দ

চট্টগ্রাম প্রতিবেদক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে মজুত রাখা দুই হাজার ২শ’ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এসময় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে দোকানে মজুত রাখা তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের মজুমদার স্টোরে অভিযান চালিয়ে দুই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এগুলো ঈদের আগে কিনে রাখা ছিল। মজুত করা এসব তেল দোকানটি বেশি দামে বিক্রি করছিল।

আগে কিনে রাখা তেল সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি করায় মজুমদার স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

ফয়েজ উল্যাহ বলেন, জব্দ হওয়া পাঁচ লিটারের এসব তেলের বোতল আগের দামে ৭৬০ টাকায় সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া বাড়তি দামে তেল বিক্রি করায় আরও একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ