শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন

নিজস্ব প্রতিবেদক / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

চলতি বছর সরকারি, বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনে মক্কা-মদিনায় যেতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরো জানানো হয়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজযাত্রী রয়েছেন। ঢাকা হয়ে সৌদি আরব গমনেচ্ছু হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে বলে সভায় জানানো হয়।

কমিটির সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসাঃ তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশগ্রহণ করেন।

সভায় কমিটির ১০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এছাড়া ১০তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি সারা দেশে নির্মাণাধীন মডেল মসজিদগুলো বর্তমান সরকারের মেয়াদকালে দ্রুত শেষ করা, বাংলাদেশ ও সৌদি আরবের যাতায়াতে বিমান ভাড়া সহনীয় পর্যায়ে আনার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আলেম নামধারী মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে আসন্ন হজ্ব কার্যক্রমে সম্পৃক্ত না করার বিষয়ে লক্ষ্য রাখা এবং সারাদেশে এবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আসন্ন হজ্ব’ ২০২২ এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গত ২৪-০৪-২০২২ তারিখে বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে হিজরি ১৪৪৩/২০২২ খ্রি. সনের দ্বি-পাক্ষিক হজ চুক্তি সাক্ষর হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন


এই ক্যাটাগরির আরো সংবাদ