শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

২০০ লিটার সয়াবিন তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ভোজ্যতেলের বাজার তদারকি নিয়ন্ত্রণের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা।

এসময় বেশি মূল্যে ভোজ্যতেল (সয়াবিন তেল) বাজারে বিক্রির আশায় মজুদ করা ২০০ লিটার তেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বসুন্ধরা নামের ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তেলগুলো সাধারণ ক্রেতাদের কাছে খুচরা মূল্যে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকার ‘বসুন্ধরা ট্রেডার্স’ এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভোক্তা অধিকার অধিদপ্তর জেলার সহকারি পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী হকার্স মার্কেটের ‘বসুন্ধরা ট্রেডার্স’ গোডাউনে মজুদকৃত ২০০ লিটার তেল জব্দ এবং তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত তেলগুলো খুচরা মূল্য ১৬০ টাকা ধরে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ