শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদ রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

লক্ষ্মীপুর পৌর শহরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সয়াবিন তেল মজুদ রাখার দায়ে চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস শহরের ভক্তের গলিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সয়ামিন তেল মজুদ রাখায় নুর আলম স্টোর, রুপা স্টোর ও রাজ্জাক স্টোর খান স্টোরসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই চার ব্যবসায়ীর কাছে সংরক্ষিত তেল জনগণের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, লক্ষ্মীপুর পৌরশহরে বিপুল পরিমাণে সয়াবিন তেল মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত মূল্যের বাহিরে তেল বিক্রি ও মজুত না করার নির্দেশসহ কেউ যাতে তেল মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে পারে এবং বেশি দামে তেল বিক্রি না করতে পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ