শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

হাইমচরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো: মহসিন মিয়া / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

হাইমচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেল ৩টায় হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা  ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুনর্নামেন্ট উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,উপজেলা সহকারি কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া,  হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।


সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। কারণ মাদক মুক্ত যুব সমাজ গঠনে খেলাধুলাই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব, সভাপতি মো. ফারুকুল ইসলাম, গাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক,হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি আব্দুর রহমান রিয়াদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্বোধনী খেলায় ১নং গাজিপুর ইউনিয়ন পরিষদ টিমকে ১-০ গোলে হারিয়ে আলগী উত্তর ইউনিয়ন পরিষদ দল জয় লাভ করেন।খলাটি পরিচালনা করেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি হাসান আল মামুন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সবুজ হোসেন,রাজু মেলকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ