শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

গাড়ীর ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

মিরসরাইয়ে দ্রুতগামী একটি তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় মোমিনুল ইসলাম (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন তিনি।

বুধবার (১১ মে) সকালে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত
আব্দুস ছালামের পুত্র।

প্রত্যক্ষদর্শী নিহতের এক আত্মীয় জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে জোরারগঞ্জ এলাকার এক ব্যক্তির জানাযার নামাজ পড়ার উদ্দেশ্যে যান বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম। নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপয়োরা গতিতে আসা তিশা প্লাটিনাম বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি ও বাসচালককে আটক করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ