শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

এইচএসসির ফল প্রকাশে অনিশ্চয়তা

দর্পণ ডেস্ক / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

ডিসেম্বর মাসে এইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফল তৈরির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো অনুমোদন হয়নি বলে প্রকাশের সময় পিছিয়ে যাচ্ছে।

আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি ফল প্রকাশ করা হতে পারে বলে বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি। আরো দুই তিনদিন পর নির্দিষ্ট করে বলা যাবে।

তিনি বলেন, ফল প্রস্তুত করতে টেকনিক্যাল লোকেরা শিফট ওয়াইজ ২৪ ঘণ্টাই কাজ করছে। এবারের ফল প্রকাশ হবে কম্পিউটারভিত্তিক। তাই একটু জটিল। অনেক হিসেব নিকাশের ব্যাপার আছে।

তিনি আরো বলেন, রেজাল্ট এখনো প্রস্তুত হয়নি। কিভাবে ফল প্রস্তুত হবে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসেনি কোন নীতিমালাও। চেষ্টার পরও যদি এই ফল প্রকাশ এক-দুদিন পিছিয়ে যায় তাহলে তো বড় কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি-জেডিসি ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এই শিক্ষার্থীদের ফল প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ