ফরিদগঞ্জ উপজেলা সংলগ্ন (বিআরডিবি) মাঠে “শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পে জিওবি খাতের আওতায় উপজেলা নির্বাহী অফিসার তসলিমুন নেসার সভাপতিত্বে বুধবার সকাল ১১ টায় জমকালো শিশু মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি।
প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করে নিজ বক্তব্যে শিশু ও অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবনী চর্চা করাতে হবে, শিশুদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণময় কাজে অংশগ্রহণ করাতে হবে।
শিশুদের বাল্যবিবাহের মত দণ্ডনীয় অন্যায় থেকে বিরত রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার , জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন ,ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ মন্ডল , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দীন আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।