শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নোয়াখালীতে সেফটি টাংক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের এক বাড়ির সেফটি টাংক থেকে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, ডিবিসহ পুলিশের একাধিক দল।

রোববার বিকাল ৩টার দিকে ৭নং ওয়ার্ড উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে ওই বাড়ি বা এলাকার লোকজন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়িতে থাকা সেফটি টাংকের মধ্যে একটি লাশ রয়েছে মোবাইলে এমন খবর পেয়ে সেটি দেখতে যায় বাড়ির লোকজন। এক পর্যায়ে টাংকের ওপরে ঢাকনার ফাঁক দিয়ে মানুষের একটি পা দেখতে পায় তারা।

বিষয়টি সুধারাম মডেল থানায় অবগত করলে পুলিশ, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাংকের ভেতর থেকে ভাসমান অবস্থায় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত লাশটির শরীরের বেশির ভাগ অংশে পচন ধরেছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ