শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সরবরাহ বাড়াতে ভোজ্য তেল বিক্রি করবে টিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

বাজারে নেই সয়াবিন ও পাম অয়েল। এমন পরিস্থিতিতে চলতি মাসেই নতুন করে ভোজ্য তেলসহ ভোগ্যপণ্য বিক্রি শুরু করার কথা জানিয়েছে টিসিবি। 

গত বৃহস্পতিবার ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৮ টাকা, খোলা সয়াবিন ১৮০ টাকা এবং পাম অয়েল ১৭২ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু বাজারে সরিষা আর সুর্যমুখি ফুলের তেল ছাড়া দেখা মিলছে না সয়াবিন ও পাম অয়েলের।

বাজার নিয়ন্ত্রনে ঈদের আগে দুই দফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে টিসিবি। এখন বাজার স্থিতিশীল রাখতে নতুন করে আবার পণ্য বিক্রির কথা জানিয়েছে তারা।

এদিকে, ভোজ্যতেলের এই মূল্যবৃদ্ধিকে তেলমুক্ত খাবারের অভ্যাস গড়ে তোলার সুযোগ হিসাবে দেখছেন স্বাস্থ্য সচেতনরা।

সাওল হার্ট সেন্টারের চেয়ারম্যান কবি মোহন রায়হান, ভোজ্যতেলের ট্রাইগ্লিসারাইড হৃদরোগসহ নানা জটিল রোগের জন্য দায়ী বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ