শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জ পৌর নির্বাচনে ফের নৌকা পেলেন মেয়র লিপন

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন ।

শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে আ স ম মাহবুব উল আলম লিপন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৫ সালে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের এই সভাপতি।

তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়। মূলত সেখান থেকেই ঘোষণাটি আসে।

এই ঘোষণার মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হচ্ছেন আ স ম মাহবুব উল আলম লিপন। শনিবারের ঘোষণার মধ্য দিয়ে নৌকা প্রতীক প্রত্যাশী অন্য সব প্রার্থীসহ আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের ভোটারদের কাছে পরিষ্কার হয়ে গেল হাজীগঞ্জ পৌর নির্বাচনে ফের নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র লিপন।

মেয়র লিপন ফের নৌকা পেয়েছেন রাতে এ ঘোষণা আসার পরেই লিপন সমর্থকদদের মধ্য  আনন্দের বন্যা বইতে শুরু করেছে। প্রতীক আনা যুদ্ধ শেষে আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। যে যুদ্ধে পৌরবাসী জানতে পারবে কে হবেন পরবর্তী ৫ বছরের জন্য হাজীগঞ্জ পৌরসভার মেয়র।


এই ক্যাটাগরির আরো সংবাদ