শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

হাইমচরে জোর করে ফসলী জমি দখল; কোর্টের নিষেধাজ্ঞা

মো: মহসিন মিয়া / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

হাইমচরের মধ্যচরে জোর করে ফসলী জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। জমির মালিক দখলকৃত জমিন ফিরে পাওয়ার জন্যে আদালতে মামলা দায়ের করেন। ঐ মামলায় আদালত জমিনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।


মামলা সূত্রে জানা যায়, হাইমচর উপজেলা ৪ নং নীলকমল ইউনিয়নের বাঘা সরদারের আড়ৎ এর পাশে ৫৭ জনের ৮৭ একর ফসলী জমি  জোর পূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র।  চুন্নু মিয়া সরকার গত ২৫ এপ্রিল  স্থানীয় আব্দুল হক মোল্লা, অহিদ সরদার ও ছানাউল্লাহ পেদাকে আসামী করে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৫০৭/২০২২। ঐ  মামলায় ১.৩৮ একর জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ৬ মে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নালিশী জমি আদালতের নিষেধাজ্ঞা স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন হাইমচর থানা পুলিশ।


এব্যাপারে  ফসলী জমির মালিক ইব্রাহিম মৃধা বলেন,এখানে আমাদের জমি রয়েছে। আমার সওয়াবিন ক্ষেত নষ্ট করে ছানু পেদা,আব্দুল হক মোল্লা, ওহাদুর রহমান জোর পূর্বক দখল করে নিয়েছে। আমরা ৫৭ জন একত্রিত হয়ে  চাঁদপুর কোর্টে একটা মামলা দায়ের করি। তাই আজ এখানে চাঁদপুর কোর্টের নিষেধাজ্ঞা জারির কাগজ আসছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ও আমাদের শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনির কাছে জোর দাবি রাখছি, আমরা যাতে আমাদের ফসলী জমি ফিরে ফাই।


এ ব্যাপারে হারুন মৃধা বলেন আমরা এই ফসলী জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে লিজ এনেছি।আমরা প্রতি বছর এই জমির খাজনা দেই।এখন কিছু লোক জোর পূর্বক ভাবে আমাদের ফসলী জমি নষ্ট করে তারা তাদের বসত বাড়ি করতেছে।আমরা প্রশাসনের কাছে আকুল আবেদ জানাই, আমরা জাতে পূর্বের ন্যায়  এই জমিতে ফসল ফলাতে পারি।এই ৮৭ একর জমিতে ৫৩ জনের ফসলী জমি ও বাড়ি ঘর রয়েছে।


এব্যপারে হাইমচর থানা অফিসার ইনর্চাজ আশরাফ উদ্দিন জানান,আমি ঘটনাস্থলে গিয়েছি এবং উভয় পক্ষকে ডেকেছি। নালিশী জমিতে আদালতের স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য আদালতের নির্দেশে নোটিশ জারি করেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ