শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

চৌমুহনীতে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে আগুনে পুড়েছে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাজারের প্রধান সড়ক সংলগ্ন ব্যাংক রোডের একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সড়ক পার্শ্ববর্তী অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে চৌমুহনীর দুটি, মাইজদীর দুটি, সোনাইমুড়ীর একটি, সেনবাগের একটি, কোম্পানীগঞ্জ ও ফেনীর একটিসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরির্দশন করেছে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

চৌমুহনী ফায়ার সার্ভিসের আবদুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ