শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি

চাঁদপুর প্রতিনিধি / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইডের আয়োজন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত চত্বরে কবুতর ও বেলুন উড়ানোর মাধ্যমে নানা কমসূচির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালের জেলা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার মিলন মাহমুদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ (১) শাহেদুল করিম, যুগ্ম জেলা জজ (২) অরুণ চন্দ পাল, জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) সাকিব হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি এড. রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন টাইবুন্যালের পিপি এড. সাইয়েদুল ইসলাম বাবুসহ বিচারক, আইনজীবী, অতিথিবৃন্দ।

লিগ্যাল এইড দিবস উপলক্ষে এদিন সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে টি-শার্ট ও ক্যাপ বিতরন করা হয়। পরে বর্নাঢ্য র‌্যালি জেলা জজ আদালত ভবনের সামনে থেকে শুরু হয় এবং শহরের ইলিশ চত্বর প্রদক্ষিন করে পুনরায় জজ আদালত ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও অন্যনারা লিগ্যাল এইড ফেয়ার ও মেলা উদ্ধোধন করেন। পরে শুরু হয় দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, ডকুড্রামা প্রদর্শন এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ