শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষা পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

সুমন আহম্মেদ / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে  ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ৷

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া, সাংবাদিক শামসুজ্জামান ডলার,৩৬নং সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ৯৭নং ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেন, ২৩ নং তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ৭৬নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, ৪৫নং উত্তর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন, সাবেক শিক্ষক নেতা সৈয়দ আহমেদ বুলবুল, আ. হান্নান, ৬৮নং পশ্চিম এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন মিয়া, ৯২নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ৬১নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার, ১১নং বাজার ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দীন প্রমুখ ৷

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক স্তরটি হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই সরকার সেই ভিত্তিকে মজবুত করার জন্য নানা মুখি ও যুগোপযোগী কার্যক্রম একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা বিস্তারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে। আমরা সকলে আন্তরিক হলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে। কেননা, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই আগামী দিনের রাষ্ট্রপরিচালনা করবে।দেশকে এগিয়ে নিবে অনেক উচ্চতায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ ৷
আলোচনা শেষে ইফতার পূর্বে মিলাদ ও দোয়া পকিচালনা করেন উপজেলা  পরিষদ জামে মসজিদের  ইমাম মাওলানা মোঃ আক্তার হোসেন খান ৷


এই ক্যাটাগরির আরো সংবাদ